বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে সমকাল প্রতিনিধি আজাদ এর মায়ের কুলখানি সম্পন্ন

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৫৬০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদের মায়ের কুলখানি সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সিটফরিদপুর গ্রামে সাংবাদিক আজাদের নিজ বাস ভবনে কুলখানি অনুষ্ঠিত হয়। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বাদ যোহর দোয়া মাহফিল শেষে শিরনী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান সেফু, দেবপাড়া ইউনিয়নের প্রাক্তণ চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম কালাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ লুৎফুর রহমান, গোপলাবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হক, পল্লী বিদ্যুৎ এর পরিচালক শফিউল আলম হেলাল, রোটারিয়ান শাহ মোস্তাকিন আলী প্রিন্স, সাংবাদিক মুরাদ আহমদ, মোঃ সরওয়ার শিকদার, এম মুজিবুর রহমান, সেলিম তালুকদার, সুলতান মাহমুদ, বুলবুল আহমদ, মহিবুর রহমান চৌধুরী তছনু, হাবিবুর রহমান চৌধুরী শামীম, আলী হাছান লিটন, মোঃ শওকত আলী, ছনি চৌধুরী, নাবিদ মিয়া, আলাল মিয়া, সুমন আলী খাঁন, কনর মিয়া, সংবাদ পত্রের এজেন্ট মোশাহিদ আলী, ইউপি সদস্য মাসুক মিয়া, সুহেল তাজ, উপজেলা কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী মুহিত, দেবপাড়া ইউপি কৃষকলীগের সভাপতি নজির মিয়া, আউশকান্দি ইউপি কৃষকলীগের সভাপতি মহসিন আহমদ দেবপাড়া ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, ইউপি সদস্য বশির আহমদ, কাছন মিয়া, শিক্ষক তজমুল আলী, খায়রুল আক্তার চৌধুরী জুয়েল, মহসিন চৌধুরী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনীতিবীদ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ গ্রহন করেন। উল্লেখ্য যে, সাংবাদিক এম এ আহমদ আজাদ এর মাতা অলিমা বিবি (৭০) গত ১৬ অক্টোবর দুপুর ২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে সবাইকে কাঁদিয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com