মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বাহুবলে অবৈধ বালু-মাটি পাচার বন্ধে আরো কঠোর হচ্ছে প্রশাসন

  • আপডেট টাইম বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ৭২১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অবৈধ বালু-মাটি পাচার বন্ধে আরো কঠোর হচ্ছে প্রশাসন। একের পর এক স্থান তেকে অবৈধভাবে বাুল উত্তোলনের ফলে একদিকে যেমন ভেঙ্গে যাচ্ছে রাস্তাঘাট। অন্যদিকে সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। আর এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসন এসব বন্ধে নিচ্ছে কঠোর পদক্ষেপ। গতকাল উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল বেলা ১টায় অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কমিটির মূখ্য উপদেষ্ঠা হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী শাহনওয়াজ মিলাদ গাজী।
উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, সহকারী কমিশনার (ভূমি) হিমেল রিচিল, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুন নূর মানিক, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বাবুল কুমার দাস, মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, চেয়ারম্যান সামছুদ্দিন তারা মিয়া, সাইফুদ্দিন লিয়াকত, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ কুটি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি নীহার রঞ্জন দেব, আনসার ভিডিপি অফিসার রানা বণিক, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন ও মুফতি তাজুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com