মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বানিয়াচঙ্গে পুলিশের অভিযানে ৫ ডাকাতসহ ৮ জন গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ১১২৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ শীত মৌসুমকে সামনে রেখে বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ ডাকাতসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তন্মধ্যে সম্প্রতি উজিরপুর গ্রামে সংঘটিত ডাকাতির সাথে জড়িত থাকার দায়ে ১ ডাকাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। গত মঙ্গলবার রাত ব্যাপী অভিযান চালিয়ে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম) এর সরাসরি তত্ত্বাবধানে বানিয়াচং সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম এবং অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত, ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাশ এর নেতৃত্বে থানার সকল অফিসার ও পুলিশ সদস্যদের নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বানিয়াচং থানার ডাকাতি মামলা নং ০১(১০)১৯ এর ঘটনায় জড়িত উজিরপুর গ্রামের রঙ্গু মিয়ার ছেলে ডাকাত জসিম উদ্দিন প্রকাশ মঈন উদ্দিন (৩০), সারাংপুর গ্রামের সুমন মিয়া (২৫), বিল্লাল মিয়া (৩০), আলফু মিয়া (৪৫), এবং একই দিন রাতে জিআর ১৪০/১৫ (বানি) এর ওয়ারেন্ট ভূক্ত আসামী কাজীরপুর বন্দেরবাড়ীর নুরুল ইসলাম, রিয়াজ উদ্দিন, সাম্মদকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত’র সাথে আলাপকালে তিনি জানান, শীত মৌসুমকে সামনে রেখে চুরি-ডাকাতিরোধে এ অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com