বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাইয়ে অপ-চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে আটক ডাক্তার কারাগারে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ৬৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে কৃষ্ণপুর গ্রামে হাতুড়ে ডাক্তারের অপচিকিৎসায় তৌহিদ মিয়া (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আটক হাতুড়ে ডাক্তার শংকর রায়কে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। গতকাল সোমবার সকালে তৌহিদ মিয়ার স্ত্রী ফুলবানু বাদী হয়ে লাখাই থানার এ মামলা দায়ের করেন। প্রসঙ্গত, গত রবিবার কৃষ্ণপুর গ্রামে ওই ডাক্তারের চেম্বারে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। এ নিয়ে সর্বত্র তোলপাড় শুরু হয়েছে। সুত্র জানায়, হাতুড়ে ডাক্তার শংকর লাল রায় তার গ্রামে চেম্বার খুলে বিভিন্ন লোকদের সাথে প্রতারণা করে আসছে। তার প্রতারণার শিকার হয়ে অনেক রোগী পঙ্গুত্বসহ শয্যাশায়ী আছে। এমনকি অনেকে মারাও গেছে। কিন্তু রফা-দফা হওয়ার কারনে শংকর রায় থেকে যায় ধরা ছোয়ার বাইরে। গত রবিবার দুপুরে নাসিরনগর উপজেলা ও লাখাইয়ের পাশ^বর্তী গ্রাম কুড়িকুন্ডা গ্রামের মৃত আবু মিয়ার পুত্র ফান্দ্রাউক বাজারের বিশিষ্ট্য ব্যবসায়ী তৌহিদ মিয়া কোমরে ব্যাথা নিয়ে ওই ডাক্তারের কাছে আসে তখন ৪ টি ইনজেকশন একত্রে মিক্স করে তার শরীফে পুশ করে। ১০ মিনিট পরই তৌহিদ মিয়া শংকর রায়ের চেম্বারে মারা যায়। এক পর্যায়ে তার বাড়ি থেকে তৌহিদ মিয়ার পরিবারকে খবর দিয়ে এনে স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতায় বিষয়টি সমাধান করে তৌহিদের লাশ তার গ্রামে পাঠিয়ে দেয়। ওই দিন বিকেলে তার লাশটি দাফনের সময় তৌহিদ মিয়ার পুত্রের সন্দেহ হলে সাথে-সাথে লাখাই থানার ওসিকে জানানো হয়। খবর পেয়ে ওসি তদন্ত অজয় চন্দ্র দেব ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাখাই থানায় নিয়ে আসে এবং হাতুড়ে ডাক্তার শংকর রায়কে আটক করা হয়। আটককৃত শংকর জানায়, সে অসুস্থ্য অবস্থায় চেম্বারে আসে। আমি সাধ্যমত চেষ্টা করেছি, সে মারা যাওয়ার পেছনে আমার কোন হাত নেই। গতকাল সোমবার বিকেলে হাতুড়ে ডাক্তার শংকর লাল রায়কে কারাগারে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com