সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

মাধবপুরে গৃহবধুর রহস্যজনক মৃত্যু ॥ স্বামী ও সতিন আটক

  • আপডেট টাইম সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৫৮০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে নার্গিস আক্তার (২২) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে মাধবপুর থানা পুলিশ উপজেলার কড়রা গ্রামের একটি ভাড়াটিয়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করেন। তিনি মাধবপুর উপজেলার মীরনগর গ্রামের ফারুক ইসলাম ওরফে জীবনের প্রথম স্ত্রী ও গোপালপুর গ্রামের মৃত ইউনুছ মিয়ার মেয়ে। মৃত নার্গিসের পরিবারের অভিযোগ পারিবারিক কলহের জেরে নার্গিসকে পরিকল্পীতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নার্গিসের স্বামী ফারুক ও তার সতিন সামসুন্নাহারকে আটক করেছে। নার্গিসের ভাই জাহাঙ্গীর মিয়া জানান, ৪ বছর আগে উপজেলার মীরনগর গ্রামের মাজুম খা’র ছেলে ফারুক ইসলাম জীবনের সঙ্গে নার্গিসের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ফারুক সহ তার পরিবারের সদস্যরা নার্গিসের উপর নির্যাতন করত। দশ মাস আগে ফারুক কড়রা গ্রামে দ্বিতীয় বিয়ে করে সেখানে একটি ভাড়াটিয়া বাসায় বসবাস করত। দ্বিতীয় বিয়ের পর নার্গিস তার ভাইয়ের বাড়িতে গোপালপুরে আশ্রয় নেয়। গত বুধবার নার্গিস তার স্বামীর বাড়ি মীরনগর গেলে পরিবারের লোকজন শাররীক নির্যাতন করে। পরে নার্গিস তার স্বামীকে নিয়ে কড়রা গ্রামে সতিনের বাসায় যায়। রোববার সকালে নার্গিসের বাবার বাড়িতে খবর দেওয়া হয় নার্গিস বিষ পান করে আত্মহত্যা করেছে। প্রকৃত ঘটনা আড়াল করতে আত্মহত্যা বলে প্রচার করে।
মাধবপুর থানার এসআই আবুল কাশেম জানান, এটি হত্যা না আত্মহত্যা এ মূহুর্তে বলা যাচ্ছে না। মৃত্যুর কারন নিশ্চিতের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারন জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com