বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

এএসপি নির্মলেন্দু চক্রবর্তীকে সিলেট কোতোয়ালি মডেল থানায় পদায়ন

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯
  • ৭৬৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ এএসপি নির্মলেন্দু চক্রবর্তীকে সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার হিসেবে কোতোয়ালি মডেল থানায় পদায়ন করা হয়েছে। গত বুধবার সিলেট মেট্রোপলিটন এর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া এক আদেশে নির্মলেন্দু চক্রবর্তীকে সিলেট কতোয়ালী মডেল থানায় সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করেন। নির্মলেন্দু চক্রবর্তী শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ সদর, বানিয়াচং ও চুনারুঘাট থানায় দীর্ঘদিন অফিসার ইনচার্জ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে পদোন্নতি পেয়ে ২০১৭ সালে এএসপি হিসেবে সিলেট মেট্রোপলিটনে যোগদান করেন। ইতিপূর্বে তিনি সিলেট মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন), সহকারী পুলিশ কমিশনার মুঘলা বাজার, সহকারী পুলিশ কমিশনার দক্ষিণ সুরমা থানায় সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও সুনমামের সহিত দায়িত্ব পালন করেছেন। এ বিষয়ে এএসপি নির্মলেন্দু চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সততা, আদর্শকে আকড়ে ধরে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চাই। মাদক, জুয়াসহ সমাজ বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে অতীতের ন্যায় কঠোর অবস্থানে থেকে সমাজ থেকে এসব অপরাধ প্রবণতা দূর করতে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com