বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে পূজা মন্ডপে বিশৃঙ্খলার অভিযোগে বহুলার ৯ যুবক কারাগারে

  • আপডেট টাইম বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় দূর্গা পুজায় বিশৃংখলা সৃষ্টির অভিযোগে হবিগঞ্জের বহুলা গ্রামের ৯ যুবককে আটক করেছে পুলিশ। গত সোমবার গভীর রাতে শায়েস্তাগঞ্জ থানার ওসি সাইদুল হকের নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জ বাল্লা গেইট এলাকায় অভিযান চালিয়ে বহুলা গ্রামের মৃত মলাই মিয়ার পুত্র সাইদুর রহমান, মৃত শিশু মিয়ার পুত্র গনি সরকার, মৃত দরছ আলীর পুত্র কাজল মিয়া, কাজল মিয়ার পুত্র রুবেল মিয়া, মৃত করম আলীর পুত্র মিজান মিয়া, জাবেদ আলীর পুত্র নুরুজ্জামান, মৃত কাজল মিয়া পুত্র ঈমান আলী, আম্বর আলীর পুত্র আব্দুল হাই ও ফারুক মিয়ার পুত্র মহিবুর রহমানকে আটক করা হয়। পরে গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করে।
পুলিশ জানায়, তারা ওই সময়ে বেশামাল হয়ে বিশৃংখলা সৃষ্টি করে আসছিল পরে স্থানীয়রা পুলিশকে খরব দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছলে তারা পুলিশের সাথে অশোভনীয় আচরন করে। তাই তাদের আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com