বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে পূজা মন্ডপে মেয়েদের উত্যক্ত করায় ৩ বখাটে আটক

  • আপডেট টাইম সোমবার, ৭ অক্টোবর, ২০১৯
  • ৫৯০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি হীরাগঞ্জ বাজারে দুর্গাপূজা মণ্ডপে আসা মেয়েদের উত্যক্ত ও অশ্লীল ভাষায় মন্তব্য করার দায়ে ৩ বখাটেকে আটক করা হয়েছে। গতকাল রবিবার স্থানীয় লোকজন বখাটেদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
আটককৃতরা হচ্ছে, কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামের সাজন মিয়া (৩৬), আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামের আলম মিয়া পুত্র রুবেল মিয়া (২০), আউশকান্দি এলাকার নেপাল সরকার এর পুত্র অলক সরকার (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাতে উপজেলার আউশকান্দি ইউনিয়নের হীরাগঞ্জ বাজারের নিকটবর্তী মিঠাপুর গ্রামে শ্রী শ্রী ভৈরবান্দ মহাশক্তি দেবালয় দুর্গাপূজা মন্ডপে কিছু মেয়ে পূজা আর্থনা করতে আসে। এসময় হীরাগঞ্জ বাজারের রাস্তায় বখাটে সাজন, রুবেল ও অলক মেয়েদেরকে দেখে বিভিন্ন অশ্লীল ভাষায় মন্তব্য এবং উত্যক্ত করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন বখাটেদের আটক করে রাখেন। খবর পেয়ে আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিবুর রহমান হারুন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। পরে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার এসআই কাওছার আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইউপি চেয়ারম্যান বখাটেদের পুলিশের কাছে হস্তান্তর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com