বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত

  • আপডেট টাইম শনিবার, ৩ মে, ২০১৪
  • ৫৬১ বা পড়া হয়েছে

মোঃ রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের চক রাজেন্দ্রপুর গ্রামে এক কিশোরীকে উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলা ও শিশুসহ কমপক্ষে ২০জন আহত হয়েছে। আহতদের মাধবপুর ও ব্রাহ্মন বাড়ীয়া সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ধর্মঘর ইউনিয়নের চক রাজেন্দ্রপুর গ্রামের আলী আকবরের মেয়ে মর্জিনা বেগম (১৫)কে একই গ্রামের ধনু মিয়ার ছেলে ফয়সল মিয়া প্রায় উত্যক্ত করত। এ নিয়ে মর্জিনার পরিবার ফয়সলের পরিবারের কাছে বিচার দিয়েও কোন কাজ হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যায় আবারও বিচার দিতে গেলে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। মর্জিনার পরিবারের ২টি ঘর ভাংচুর করা হয়। সংঘর্ষে গুরুতর আহত তাহেরা বেগম (৩৫), আলী আকবর (৬০), আলী হোসেন (২৬), আশরাফ হোসেন (২৫), মহরম আলী (২২), জসিম মিয়া (৩৫), হাজেরা খাতুন (৫০), ফয়সল মিয়া (১৮), রহিমা খাতুন (৪০), ফজলু মিয়া (৩০), আলী নেওয়াজ (৪০)কে মাধবপুর ও ব্রাহ্মন বাড়ীয়া সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com