বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলের শ্রীশ্রী শচী অঙ্গনধামে আজ সকাল ১০টায় কুমারী পূজা

  • আপডেট টাইম রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
  • ৫৯০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবলের শ্রীশ্রী শচী অঙ্গনধাম জয়পুরে মিরপুর বাজার দুর্গাপূজা উদযাপন কমিটির উদ্যোগে ৪র্থ বারের মত আজ রবিবার সকাল ১০টায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোঃ মাহবুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-১ আসনের এমপি দেওয়ান শাহনওয়াজ মিলাদ গাজী। দুপুর ১২টায় অঞ্জলী প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে ধর্মীয় সঙ্গীত পরিবেশন করবেন কলিকাতার বিশিষ্ট শিল্পীবৃন্দ। সোমবার মহানবমী পূজা অনুষ্ঠিত হবে। দুপুরে পদাবলী কীর্ত্তন ও বিকেল ৩টায় ভক্তদের মাঝে আয়োজক কমিটিরি পক্ষ থেকে মহাপ্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করবেন হবিগঞ্জের বিশিষ্ট শিল্পীবৃন্দ। কুমারী পূজা দর্শন ও আশীর্বাদ গ্রহণের জন্য আয়োজক কিমিটির পক্ষ থেকে ভক্তবৃন্দের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com