বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জের উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শনে এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
  • ৬০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। গতকাল শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তিনি হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ও নিজামপুর ইউনিয়নের দুইটি পূজামন্ডপ এবং শায়েস্তাগঞ্জ পৌরসভার ৫টিসহ শায়েস্তাগঞ্জ উপজেলায় আরো বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে এমপি আবু জাহির এর সাথে দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক, শায়েস্তাগঞ্জ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল তালুকদার, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ আব্দুল মুকিত, শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মাসুদুজ্জামান মাসুক, নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুখলিছুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com