বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

কোন ধর্মই জঙ্গীবাদ সমর্থন করে না-পুলিশ সুপার

  • আপডেট টাইম রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
  • ৪৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেছেন, কোন ধর্মই জঙ্গীবাদ সমর্থন করে না। ইসলামের নামে মানুষ হত্যা, বোমাবাজি করা হয়। কুমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে ধর্মের নামে বিপদগামী করা হয়। যা কোন ভাবেই কাম্য নয়। জঙ্গীবাদকে না বলে সকলকে জঙ্গীবাদ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান।
রিচি মোহাম্মদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসায় ‘জঙ্গীবাদের কুফল ও করণীয়’ বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা উপরোক্ত কথাগুলো বলেন। পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা এর উদ্যোগে আয়োজিত রচনা প্রতিযোগিতায় ২৯ জন ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিচি মোহাম্মদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মোঃ বরকত আলী। এতে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুক আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ সদর মডেল থানার এসআই মোঃ সাহিদ মিয়া, হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মাওঃ মোঃ তাহির উদ্দিন। বক্তব্য রাখেন সাবেক মেম্বার মোঃ কাজল আহমেদ, মোঃ আরব আলী, আব্দুল মন্নান প্রমুখ। সভা পরিচালনা করেন ডাঃ মোঃ জিতু মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com