বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শুদ্ধি অভিযানের নামে তামাশা হচ্ছে- ড. রেজা কিবরিয়া

  • আপডেট টাইম শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ৫৬৯ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেছেন-‘সারাদেশে শুদ্ধি অভিযানের নামে চুনোপুটিদের ধরা হচ্ছে, কিন্তু রাঘব বোয়ালরা ধরা ছোয়ার বাইরে রয়ে যাচ্ছে। ৪র্থ ও ৫ম শ্রেণির দুর্নীতিবাজদের না ধরে ১ম, ২য় ও ৩য় শ্রেণীর দুর্নীতিবাজ ও তাদের গডফাদারদের ধরতে হবে। যখন হাজার হাজার কোটি টাকার ঋণখেলাপী, বড় বড় প্রকল্পে হাজার হাজার কোটি টাকার কমিশন নিয়েছে। শেয়ার বাজারে কেলেংকারী করেছে তাদেরকে ধরলে তখন মনে হবে শুদ্ধি অভিযান। এখন যা হচ্ছে তা লোক দেখানো অভিযান।’ তিনি বলেন-ক্যাসিনো ব্যবসা, ইয়াবা ব্যবসা, চাঁদাবাজী, টেন্ডারবাজী, এগুলো শুধু আওয়ামীলীগেই সম্ভব। অন্য দলে এসব অবৈধ কর্মকাণ্ড করা সম্ভব নয়।
গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারস্থ স্বাদ এন্ড কোং নামক ব্যবসায়ী প্রতিষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ কথা বলেন। এসময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন-‘বর্তমানে শুদ্ধি অভিযানে দুইশ, চারশ, পাচঁশ কোটি টাকা উদ্ধার করা হয়েছে এটা দেশের বাজেটের তুলনায় সামান্য ব্যাপার। তারা বিগত ১১ বছরে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করে নিয়ে গেছে, এই টাকা কে উদ্ধার করবে ? এই টাকাগুলো উদ্ধার করা সম্ভব হলে দেশের উন্নয়নে ভালো কিছু কাজ করা যেত।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রেজা কিবরিয়া আরো বলেন-‘বর্তমান সরকার ইচ্ছে করেই খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রেখেছে। তারা বলেছে বিএনপি আন্দোলন করলে খালেদা জিয়াকে ছেড়ে দেবে, এতে বুঝা যায় ইচ্ছে করেই এই বৃদ্ধা মানুষটাকে আটকে রেখেছে। চিকিৎসার স্বার্থে খালেদা জিয়াকে অচিরেই মুক্তি দেওয়া প্রয়োজন।
তিনি আরো বলেন-বর্তমানে সময়ে যা-ই ঘটে সব কিছুতেই বিরোধীদলকে দায়ী করা হয়। সাম্প্রতিক সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত যখন সারাদেশ তখন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলেছিলেন এটা বিরোধীদলের কাজ। এখন বাজারে পেয়াঁজের বাজারে মূল্য বৃদ্ধিতেও তারা বিএনপিকে দায়ী করতে পারে এটা অস্বাভাবিক কিছু নয়।
অপর এক প্রশ্নের জবাবে রেজা কিবরিয়া বলেন-বর্তমান সময়ে এ সরকারের গতিবিধি দেখেই মনে হচ্ছে পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নির্ভর সরকার। দেশের অর্থনৈতিক অবস্থা খবই খারাপ অবস্থায় রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন-এ সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে বলে মনে হচ্ছেনা। কিছু দিনের ভিতরেই মধ্যবর্তী নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com