বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরের ছাত্রলীগ নেতার মামলায় যুবলীগ নেতার কারাদন্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯
  • ৫৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে চেক ডিজঅনার মামলায় সাবেক যুবলীগ নেতা কবির আনসারীর (৪০) এর বিরুদ্ধে ১ বছরের কারাদন্ড প্রদান করেছেন আদালত। সেই সাথে ৭ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। গত ২৯ সেপ্টেম্বর হবিগঞ্জের যুগ্ম-দায়রা জজ ১ম আদালতের বিচারক কাজী মিজানুর রহমান এ আদেশ প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, রিচি গ্রামের আব্দুল হামিদের পুত্র সাবেক ছাত্রলীগ নেতা রিয়াদ আহমেদ-এর কাছ থেকে ১ বছর আগে ৭ লাখ টাকা কর্জ নেন কবির আনসারী। সেই সাথে পুবালী ব্যাংক হবিগঞ্জ বার লাইব্রেরী শাখার একটি চেক দেন কবির আনসারী। পরে রিয়াদ ব্যাংকে গিয়ে দেখনে তার একাউন্টে কোন টাকা নেই। তার সাথে কবির আনসারী প্রতারণা করে টাকা আত্মসাত করেছে। এ ঘটনায় রিয়াদ ১৮ সালের ১৪ মে আদালতে মামলা দায়ের করেন। আদালত সাক্ষ্য প্রমান শেষে কবির আনসারীকে ১ বছরের কারাদন্ড ও ৭ লাখ টাকা অর্থ দন্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামী পলাতক ছিল। সে নিজামপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের আলতাব আলীর পুত্র।
এ ব্যাপারে ওসি মাসুক আলী জানান, সাজা পরোয়ানা এখনো আমাদের কাছে আসেনি। আসলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com