শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

ইন্সপেক্টর হারুনের সাথে হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকে’র মতবিনিময়

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯
  • ৬২৯ বা পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি ॥ ইংল্যান্ড সফররত হবিগঞ্জের সন্তান, দক্ষিণ সুনামগঞ্জের অফিসার ইনচার্জ হারুন চৌধুরীর সাথে হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের মতবিনিময় ও নৈশভোজের আয়োজন করা হয়। এতে ইংল্যান্ডের বিভিন্ন শহর     থেকে কমিউনিটি হবিগঞ্জের পরিচিতজনরা লুটন শহরে গত ২৯ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় মিলিত হন। লুটন শহরের সিওয়াইসিডি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইংল্যান্ডের বিশিষ্ট কমিউনিটি নেতা ফজিলত আলী খান। সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক দেলোয়ার হোসেন চৌধুরী হিরু এর সঞ্চালনায় বক্তব্য রাখেন যুক্তরাজ্যের বিশিষ্ট রাজনীবিদ আনোয়ারুজ্জামান চৌধুরী, ব্রিটিশ সিভিল সার্ভেন্ট তাহির আলী, প্রধান উপদেষ্টা আব্দুল হান্নান চৌধুরী, উপদেষ্টা সৈয়দ আনোয়ার হোসেন, দেওয়ান হাবিব চৌধুরী, সিরাজুল ইসলাম, নুরুদ্দিন চৌধুরী বুলবুল, ইসলাম মোঃ সিজিল, জালাল উদ্দিন, জাকারিয়া চৌধুরী ফেরদৌস, মোর্শেদ চৌধুরী, বৃন্দাবন কলেজ এক্স-ষ্টুডেন্ট এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি সালেহ আজহার খান পাপ্পু, শাহ দুলু, বৃন্দাবন কলেজের সাবেক ভিপি ফারুক আহমেদ, সহসভাপতি সৈয়দ দেলোয়ার হোসেন, হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ চৌধুরী, মোতাব্বির আলী, আলমগীর চৌধুরী, সিনিয়র সহসভাপতি মান্নান চৌধুরী, ইয়ুথ এসোসিয়েশন ইউকের সভাপতি চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, হারুন আহমেদ, রাসেল আহমেদ, বৃন্দাবন কলেজ এক্স-ষ্টুডেন্ট এসোসিয়েশন ইউকের সভাপতি এ রহমান অলি, সাধারণ সম্পাদক নজমুদ্দিন তালুকদার মিঠু, ইকরামুল বর চৌধুরী উজ্জ্বল, দেবাশীষ বনিক দেব, মিখন, ফজলে এলাহী বাবর, শফিউল আলম সজল, মামুন খান, কামাল চৌধুরী, আসাবুর রহমান জীবন, আব্বাস উদ্দিন, কাজী আজমত, আবুল হোসেন, আবদাল শফিক প্রমুখ। শুরুতে সংগঠনের পক্ষ থেকে অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরন করা হয়। বক্তব্যে ইন্সপেক্টর হারুন চৌধুরী বলেন, আপনাদের এত ভালবাসা আমাকে আভিভূত করেছে, সারাজীবন আমি আপনাদের কল্যানে পাশে থাকব। প্রবাসীদের দেশের প্রতি মায়ায় আমাকে মুগ্ধ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com