বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ওয়ালটন প্লাজা হবিগঞ্জ শো-রুম থেকে ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন পিংকী

  • আপডেট টাইম সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৯৬ বা পড়া হয়েছে

ওয়ালটন ফ্রিজ কিনে এবার ১০ লাখ টাকা পেলেন লাখাই উপজেলার বুল্লা মধ্যপাড়া গ্রামের মোঃ বাছির মিয়ার কন্যা হুমায়ারা আক্তার পিংকী। ওয়ালটন প্লাজা হবিগঞ্জ শো-রুম থেকে ফ্রিজ কিনেন তিনি। ফ্রিজ কিনে রেজিষ্ট্রেশন সম্পন্ন করলে তার মোবাইল ফোনে ১০ লাখ টাকা বিজয়ী হওয়ার একটি ম্যাসেজ পান। ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়ে যাওয়ায় পিংকীর পরিবারের বইছে আনন্দের ধারা। চলমান সিজন-৪ এর আওতায় ফ্রিজ ক্রেতাদের এ অফার দিচ্ছে ওয়ালটন। যে কোন মডেলের ফ্রিজ কিনে রেজিষ্ট্রশন করলেই প্রতিদিনই ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ রয়েছে। আছে ১ লাখ টাকা ক্যাশ ব্যাক, টিভি, ফ্রিজ, এসি সহ অসংখ্য পণ্য ফ্রি কিংবা নিশ্চিত ক্যাশ ভাউচার। গতকাল রবিবার আনুষ্ঠানিকভাবে তার হাতে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করে ওয়ালটন প্লাজা। তার হাতে চেকটি তুলে দেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, ওয়ালটন মৌলভীবাজার জোনের এরিয়া ম্যানেজার সুমন রায় চৌধুরী, ওয়ালটন প্লাজা হবিগঞ্জ শো-রুমের ম্যানেজার শাহীন আহমেদ, ওয়ালটন এক্সক্লোসিভ ডিলার রোটারিয়ান মদরিস আলী টেনু ও ওয়ালটন পরিবারবর্গ। চেক বিতরণ শেষে মধ্যাহ্ন ভোজ ও শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com