শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতার ২

  • আপডেট টাইম রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৬৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থানা পুলিশ পৃথক ৩টি অভিযান চালিয়ে ফেন্সিডিল, ইয়াবা গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার ভোর রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মুর্শেদ আলমের নেতৃত্বে আলীনগর এলাকা থেকে ১শ’ পিস ইয়াবাসহ বগুড়া জেলার চন্দনবাইশা গ্রামের মাহবুবুর রহমানের ছেলে মিরাজ ওরফে মেহেরাজ (৩০)কে গ্রেফতার করে। একই রাতে এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে চারাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল ও দেড় কেজি গাঁজাসহ চারাভাঙ্গা গ্রামের নুরুল ইসলামের ছেলে মোস্তফা মিয়া (৩০)কে গ্রেফতার করে। একইদিন ভোর রাতে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নাজিম উদ্দিনের নেতৃত্বে দূর্লভপুর এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করে। মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com