মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শায়েস্তাগঞ্জে ধানক্ষেত থেকে এক যুবতীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ মে, ২০১৪
  • ৬৯১ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে ধানক্ষেত থেকে আসমা আক্তার (১৮) নামে এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেল ৫টার দিকে শায়েস্তাগঞ্জ থানার নুরপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের নিকট একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আসমা কেশবপুর গ্রামের হবিব মিয়ার মেয়ে। শায়েস্তাগঞ্জ থানার এসআই সেলিম আহমেদ জানান, নিহত আসমা মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। পরিবারের লোকজন অনেক খোজাখুঁজি করেও ওই দিন তার সন্ধান পাননি। গতকাল বিকেলে স্থানীয় লোকজন ধানক্ষেতে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দর্র্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রাখে বলে পুলিশ ধারণা করছে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com