বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

খোয়াই নদীর উপর একটি ব্রীজের অভাবে চরম দূর্ভোগ পোহাচ্ছে ৭ গ্রামের মানুষ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ মে, ২০১৪
  • ৫৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ-তেঘরিয়া এলাকায় খোয়াই নদীর উপর একটি ব্রীজের অভাবে চরম দূর্ভোগ পোহাচ্ছে ৭টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষ। এ ব্রীজের দাবিতে স্থানীয়রা জনপ্রতিনিধি, প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাছে আবেদন-নিবেদন করলেও ব্রিজ নির্মাণের কোন উদ্যোগ নিচ্ছেনা কর্তৃপক্ষ। সম্প্রতি ভাদৈ-তেঘরিয়া এলাকায় ব্রীজ স্থাপন না করে ওই স্থান থেকে খোয়াই নদীর অর্ধ কিলোমিটার উজানে এলজিইডি একটি ব্রীজ নির্মানের উদ্যোগ নিয়েছে। ফলে স্থানীয় লোকজন প্রস্তাবিত এ ব্রীজটি ভাদৈ-তেঘরিয়া এলাকায় নির্মানের দাবিতে গতকাল বুধবার স্থানীয় সরকার প্রকৌশল অধিপ্তরের নির্বাহী প্রকৌশলীর কাছে ২শতাধিক লোক লিখিত আবেদন করেন। এ ব্যাপারে ভাদৈ গ্রামের ইলিয়াছ আলী, তেঘরিয়া গ্রামের ফিরোজ আলী, নাজিরপুর গ্রামের আব্দুল মালেক, পশ্চিমপাড়া গ্রামের লেয়াকত আলী জানান, তারা দীর্ঘদিন যাবত একটি ব্রীজের অভাবে খুব কষ্ট করছেন। তাদের দাবি ভাদৈ-তেঘরিয়া এলাকায় একটি ব্রীজ নির্মান করা হউক।
হবিগঞ্জ এলজিইডিতে দাখিলকৃত আবেদন সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ, তেঘরিয়া, নাজিরপুর, পশ্চিমপাড়া, পইল, পাঁচপাড়িয়া, শেয়ালদাড়িয়া সহ ৭টি গ্রামের ৫ হাজার অধিবাসী দীর্ঘ যুগ ধরে জেলা শহরে যাতায়াতে চরম দূর্ভোগ পোহাচ্ছে। তাছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীরা খুব কষ্ট করে নদী পারপার হতে হয়। এ নিয়ে স্থানীয়রা অনেক বছর যাবত জনপ্রতিনিধিদের কাছে ছুটাছুটি করলেও কোন কাজ হয়নি। এদিকে সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৭ গ্রামের লোকজনের দুর্ভোগের কথা চিন্তা না করে কম গুরুত্বপূর্ণ এলাকায় ব্রীজ স্থাপনের পরিকল্পনা নেয়। তাই এলাকাবাসীর দাবি, ভাদৈ-তেঘরিয়া এলাকায় ব্রীজ নির্মান করে কয়েক হাজার মানুষের দূর্ভোগ লাঘব করা হউক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com