বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার পূজায় উচ্চ আওয়াজে ডিজে গান সম্পুর্ণ বন্ধ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর শাখার পূজাঁ উদযাপন পরিষদ এর সাথে মতবিনিময় সভা করেছে হবিগঞ্জ সদর থানার পুলিশ। গতকাল বুধবার রাত ৯ টায় সদর থানার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ পার্থ প্রতিম দাস, সাধারণ সম্পাদক এডভোকেট তুষার মোদকসহ ৩৯ টি পূজা মন্ডবের নেতৃবৃন্দ। এতে সভাপতিত্ব করেন সদর থানার ওসি মোঃ মাসুক আলী। মতবিনিময় সভায় সুষ্ঠভাবে শারদীয় দূর্গা পূজা উদযাপনে আইন শৃংখলা স্বাভাবিক রাখতে দিক নির্দেশনা প্রদান করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রতিমা নির্মান থেকে শুরু করে পূজা সম্পন্ন হওয়া পর্যন্ত নিজস্ব নিরাপত্তাকর্মীর দ্বারা প্রতিমা ও পূজাঁ মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে। প্রতিটি মন্ডবে ১ থেকে ৮ তারিখ পর্যন্ত ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করতে হবে এবং নিজস্ব স্বেচ্ছাসেবক দ্বারা সুশৃংখলভাবে দর্শনার্থীদেরকে পূজাঁ উপভোগের সুযোগ করে দিতে হবে। এ ছাড়াও স্বেচ্ছাসেবকদের নাম ও মোবাইল নং সহ পরিচয়পত্র সাথে রাখাসহ থানার ওসি বরাবরে প্রেরন করতে হবে। তাদের কর্মপরিকল্পনা রেজিষ্টারে অন্তভুক্ত করতে হবে এবং পূজাঁ চলাকালিন সময়ে আইন শৃংখলায় নিয়োজিত বাহিনী এই রেজিষ্টার তদারকি করবেন। উচ্চ আওয়াজে ডিজে গান, বক্স ইত্যাদি সম্পুর্ণ বন্ধ করতে হবে। পুরুষ ও মহিলা দর্শনার্থীদের জন্য আলাদা ভাবে বাঁশ দিয়ে রাস্তার ব্যবস্থা করতে হবে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে পুলিশকে অবগত করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com