রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে সিএনজি উল্টে স্কুল ছাত্র গুরুতর আহত

  • আপডেট টাইম বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৫৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে সিএনজি উল্টে আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র শ্রাবণ সরকার (১৪) গুরুতর আহত হয়েছে। স্থানীয়রা শ্রাবনকে উদ্ধার করে। গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শ্রাবণ সরকার উপজেলার দুর্গাপুর গ্রামের সুখলাল সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীর ও পুলিশ সূত্রে জানা যায়, শ্রাবণ সরকার মঙ্গলবার সকাল ৯টার দিকে বাইসাইকেল নিয়ে বিদ্যালয়ে যাচ্ছিল। সে বাকসাইর নামক স্থানে পৌছুলে একটি সিএনজি তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়দের অভিযোগ হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে সিএনজি চালক পালিয়ে যাওয়ার সময় ওই স্কুল ছাত্রকে চাপা দেয়। এ সময় বিক্ষুব্ধ জনতা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় আধা ঘন্টা অবরোধ করে রাখে। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজমিরুজ্জামান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com