সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে দুপক্ষের সংঘর্ষে মহিলাসহ ৩০ জন আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬১২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু”পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৩০ জন গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার বিকেলে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাও গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই গ্রামের নজির মিয়া ও সিরাজ মিয়ার ছোট বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে দু”পক্ষের লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় উভয় পক্ষের অর্ধশত লোক গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। আশংকাজনক কয়েকজন লোককে সিলেট হাসপাতালে ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ’্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- সমরগাও গ্রামের রায়হান (১৬), কাশেম আহমেদ (২২), আঙ্গুরা বেগম (৫০), শামীম আহমেদ (২৪), নুনু মিয়া (৪০), মনসুর মিয়া (৫৫), সমজ মিয়া (৬০), মগল মিয়া (২৫), সিরাজ মিয়া (৫০), সামসুল মিয়া (১৬), আলেছা বিবি (৭০), আরমান উল্লা (৭৫), ইমরান মিয়া (২০), মনাই মিয়া (৫০), আজিম উল্লা (৬৫) ও আল-আমীন (৪৫) সহ অপর আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com