শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নেপাল সামিটের ঘোষনা পানির কোন সীমাণা নেই ওয়াটারকিপাররা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে

  • আপডেট টাইম সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৮২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পানির কোন সীমানা নেই ঘোষনার মাধ্যমে ট্রান্সবাউন্ডারি শীর্ষক ওয়াটারকিপার এলায়েন্স আয়োজিত নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় সামিট ২২ সেপ্টেম্বর রবিবার শেষ হয়েছে। সম্মেলনে গঙ্গা-ব্রম্মপূত্র-মেঘনা বেসিনের পাঁচ দেশের ওয়াটারকিপাররা ১২টি ভিশন এবং ৯টি কর্মপরিকল্পনা নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিকেল ৩টায় সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াটারকিপার এলায়েন্স’র পরিচালক ক্রিস ওয়াকি। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপালের সাবেক পানি সম্পদ মন্ত্রী দীপক গ্ওায়ালী। বিশেষ অতিথি ছিলেন ওয়াটারকিপার এলায়েন্স’র নির্বাহী পরিচালক মার্ক ইয়োগী, ওয়াটারকিপার এলায়েন্স’র দক্ষিণ এশিয়ার নির্বাচিত প্রতিনিধি বুড়িগঙ্গা রিভারকিপার শরিফ জামিল, নেপাল ওয়াটারকিপার্সের সমন্বয়কারী মেঘ আলে ও চায়না ওয়াটারকিপারের সমন্বয়কারী হাও ঝিন। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশুর রিভার ওয়াটারকিপার বাপা’র বাগেরহাট জেলার সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জেল সোহেল, সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় নেপালের সাবেক পানি সম্পদ মন্ত্রী দীপক গাওয়ালী বলেন যে সমস্ত নিত্য ব্যবহার্য্য পন্য উৎপাদনে প্রচুর পানির ব্যবহার হয় তার উপর বাড়তি ট্যাক্স আরোপ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com