বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ ব্যক্সের নির্বাচন নিয়ে দায়েরকৃত আপিল না-মঞ্জুর

  • আপডেট টাইম শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সিনিয়র সহকারি জজ আদালতের রায়ের বিরুদ্ধে ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যক্স) হবিগঞ্জের নির্বাচনে সভাপতি প্রার্থী হাজী আব্দুর রহমান তালুকদার ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মীর জমিলুন্নবী ফয়ছলের আপিল জেলা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিজ্ঞ জেলা জজ আমজাদ হোসেন আপিল নামঞ্জুর করেন। এর পূর্বে গত ১১ সেপ্টেম্বর ব্যক্স নির্বাচনে সভাপতি প্রার্থী হাজী আব্দুর রহমান তালুকদার ভোটার তালিকা সংশোধন করে নির্বাচন অনুষ্ঠানের জন্য সিনিয়র সহকারি জজ আদালতে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র সহকারি জজ ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের উপর স্থগিতাদেশ দেন। এ ব্যাপারে জবাব প্রদানের জন্য নির্বাচন কমিশনকে আদালত থেকে নোটিশ প্রদান করা হয়। নির্বাচন কমিশন ১২ সেপ্টেম্বর নোটিশ পেয়ে ১৫ সেপ্টেম্বর আইনজীবীর মাধ্যমে জবাব দেয়ার প্রস্তুতি নিলে বাদীপক্ষের আইনজীবী ১ দিনের সময় প্রার্থনা করেন। বিজ্ঞ বিচারক তাদের আবেদনের প্রেক্ষিতে ১ দিনের সময় দেন। ১৬ সেপ্টেম্বর বিবাদীপক্ষ জবাব দিতে আদালতে হাজির হলেও বাদীপক্ষের আইনজীবী আদালতে উপস্থিত হননি। আদালত বিবাদীপক্ষের শুনানি শেষে বাদীপক্ষ আইনজীবীর অনুপস্থিতিতেই পুনরায় শুনানির জন্য সময় প্রার্থনা করে। বিজ্ঞ বিচারক তাদের আবেদন মঞ্জুর করে ১৭ সেপ্টেম্বর পুনরায় শুনানির তারিখ ধার্য্য করেন। ১৭ সেপ্টেম্বর উভয় পক্ষের বক্তব্য গ্রহণ শেষে ১৮ সেপ্টেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়। নির্ধারিত তারিখে বাদীপক্ষ আদালতে তাদের অভিযোগ প্রমাণ করতে না পারায় বিজ্ঞ বিচারক নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। এ ঘটনার পর সভাপতি পদপ্রার্থী হাজী আব্দুর রহমান তালুকদার বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার বিজ্ঞ জেলা জজ আদালতে আপিল মোকদ্দমা নং- ১৯/২০১৯ দায়ের করে আগামী ২১ সেপ্টেম্বর যাতে ব্যকসের গঠিত নির্বাচন কমিশন নির্বাচন সম্পন্ন করতে না পারে এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা প্রার্থনা করেন। এ প্রেক্ষিতে বিজ্ঞ জেলা জজ শুনানী অন্তে আপিল নামঞ্জুর করেন। এই আদেশের ফলে আগামীকাল ২১ সেপ্টেম্বর শনিবার অনুষ্ঠিতব্য ব্যকসের নির্বাচনে আর কোন আইনগত বাঁধা রইল না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com