শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় আবার অবৈধ দখলদারদের স্থাপনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৩৫ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ উচ্ছেদের পর আবারো শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় ভেঙ্গের ছাতার মত অবৈধ স্থাপনা গড়ে উঠতে শুরু করেছে। দখলদাররা সরকারী জায়গায় টিনের ছাপটা ঘর, ত্রিপাল ও আধা পাকা ঘরসহ বিভিন্ন কৌশল অবলম্বন করে ব্যবসা পরিচালনা করে আসছে। আবার এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সযোগও রয়েছে। সম্প্রতি জেলা প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগ নতুন ব্রীজ এলাকার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আবারো দখলদাররা এসব ব্যবসা প্রতিষ্ঠান নির্মান করে ব্যবসা করে আসছেন। আবার কেউ কেউ ভাড়া দিয়ে আসছেন। ব্যবসায়ী শাহ আলম, নুর আলী, আলামিন কামাল মিয়া জানান, সড়ক ও জনপদের অনুমতি নিয়ে আমরা ছোট খাটো ব্যবসা করছি। নির্দেশ পেলে উঠে যাবো। গতকাল সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায় এসব অবৈধ দোকানে ব্যবসা করছেন দখলদাররা। তবে এলাকাবাসিদের ধারণা এসব দখলদারদের খুটির জোর কোথায়। মাত্র মাস খানেক আগে এসব অবৈধ স্থাপান উচ্ছেদ করলেও পুণরায় তারা ছোটখাটো ঘর নির্মান করে ব্যবসা করছে। এতে বুঝা সরকারের চেয়ে দখলদারদের মতা বেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com