বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ইসলামী জলশায় হিজাব নিয়ে বিতর্ক ॥ গণপিটুনি দিয়ে মামুন বেপারিকে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮৩৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস রিপোর্ট ॥ ইসলামী জলশায় হিজাব নিয়ে বিতর্কের জের ধরে মুসলিম জনতার গণপিটুনিতে মামুন বেপারি নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। পরে তাকে থানা পুলিশে সোপর্দ করা হয়। ঘটনাটি ঘটেছে ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলার গোহাইলপুতা গ্রামে ১৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টার দিকে।
জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার দিবগত রাতে মাওলানা আমির হামজাকে প্রধান আলোচক হিসাবে ইসলামী জলশার আয়োজন করা হয়। মাওলানা আমির হামজার আলোচনার এক পর্যায়ে মামুন বেপারী নামের এক যুবক আমির হামজাকে প্রশ্ন করেন, ইসলামে হিজাব বলতে কিছু নেই। কুরআন-হাদিস আমি পড়েছি এবং আমি এসব নিয়ে চর্চা করি। কিন্তু কোথাও হিজাব পড়ার কোন বিধি নিষেধ আমি পাইনি। তাহলে আপনি কেন এসব বলতেছেন। এ সময় ইহুদিদের দালাল ও ইসলামের শত্রু হিসেবে মামুনকে নিয়ে হট্রগোল শুরু হলে কৌশলে মামুন পালিয়ে যায়। পরদিন শনিবার সকালে ইসলাম অবমাননার অভিযোগ পেয়ে পুলিশ মামুন বেপারির বাড়িতে হানা দিলে সে পালিয়ে যাবার চেষ্টা করলে জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়। এক পর্যায়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে নগরকান্দা থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামুন বেপারির বিরুদ্ধে ইসলাম অবমাননা ও ধর্মীয় অনুভূতির আঘত এর অভিযোগ রয়েছে। অভিযোগ এর ভিত্তিতে আজ পুলিশ তাকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে পুলিশের তত্ত্বাবধানে মামুন বেপারি ফরিদপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com