বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জের প্রেমিক যুগল সিলেট থেকে দীর্ঘ ১ বছর পর আটক

  • আপডেট টাইম শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে অজানার উদ্দেশ্যে পালিয়ে যাওয়া প্রেমিক যুগলকে এক বছর পর সিলেট থেকে আটক করেছে সদর থানা পুলিশ। প্রেমিকা তার মায়ের জিম্মায় যেতে না চাইলে তাদেরকে কারাগারে প্রেরণ করেন আদালত।
পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকার ও হবিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রীর সাথে চৌধুরী বাজার খোয়াই মুখ এলাকার মহুরী মনির হোসেনের পুত্র ফেক্সিলোড ব্যবসায়ী সাজন মিয়া (২২) এর সাথে প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিষয়টি ওই ছাত্রীর পরিবার আঁচ করতে পেরে তার স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। পরে একজন আরেকজনকে একান্তভাবে কাছে পেতে মরিহা হয়ে উঠে। ঘর বাধার আশায় বিভোর হয়ে ১৮ সালের আগস্ট মাসে প্রেমিক যুগল অজনার উদ্দেশ্যে পাড়ি জমায়। ওই ছাত্রীর পরিবার থেকে সদর থানায় অভিযোগ দিলে সদর থানার এসআই সাহিদ মিয়া সাগরের ভাই জিবন মিয়াকে আটক করে তার দেয়া তথ্য অনুযায়ী গত মঙ্গলবার সিলেট অভিযান চালিয়ে শহরের একটি বাসা থেকে তাদের আটক করা হয়। গতকাল তাদের আদালতে প্রেরন করলে ওই কিশোরী ছাত্রী তার পরিবারের জিম্মায় না যেতে চাইলে আদালত তাকে নিরাপত্তা হেফাজত শাওনকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com