বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

অলিপুরে ঘুরতে এসে তরুণী গণধর্ষণের শিকার ॥ আটক ৩

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে বন্ধুর সঙ্গে ঘুরতে এসে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ৩ ধর্ষককে আটক করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে ওই এলাকার সৈয়দ ফুরকান আলীর দোকানে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ধর্ষিতার পিতা শ্রীমঙ্গল উপজেলার বাড়াহুড়া গ্রামের বিদ্যুৎ রায় বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। আটকৃতরা হল হবিগঞ্জ সদর উপজেলার সানাবই গ্রামের আছকির মিয়ার পুত্র ধর্ষক সোহেল মিয়া (৩০), একই উপজেলার মথুরানগর গ্রামের নাসিম উদ্দিনের পুত্র জাহাঙ্গীর মিয়া (৩১) ও শায়েস্তাগঞ্জের সুরাবই গ্রামের আবু মিয়ার পুত্র অলিপুর বাজারের পাহারাদার খিরাজ মিয়া (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০ টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ঘুরতে আসা ওই তরুণী তার বন্ধুর সঙ্গে সুরাবই এলাকায় রাস্তা দিয়ে হাটছিলেন। এ সময় বন্ধুকে মারপিট করে মেয়েটিকে ওই দোকানের পিছনে একটি রুমে নিয়ে উল্লেখিত ৩ জন তাকে গণধর্ষন করে। পরে ধর্ষিতার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের আটক করে উত্তম-মধ্যম দিয়ে। শায়েস্তাগঞ্জ থানায় সোপর্দ করে। এ ঘটনায় পুলিশ সোহেল, জাহাঙ্গীর ও খিরাজ আটক করে। গত মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়। এদিকে, গতকাল বুধবার ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা হবিগঞ্জ সদর হাসপাতালে সম্পন্ন করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার (ওসি) মোঃ আনিসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে মামলার ধর্ষিতার পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com