বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আইন-শৃংখলা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে-এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আইন-শৃংখলা কমিটির উপদেষ্টা ও হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন- বর্তমান সরকার জনগণের সকল সুবিধা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে হবিগঞ্জে আমরা ব্যাপক উন্নয়ন করেছি। একটি কুচক্রী মহল সামান্য দোষ-ত্র“টি বের করে এই উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করতে চায়। সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। গতকাল রবিবার বেলা ১১টায় হবিগঞ্জ জেলা আইন শৃংখলা কমিটির সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির বলেন, আইন-শৃংখলা কমিটির সভা শুধু সিদ্ধান্ত নেয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকলে চলবে না। সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সমন্বয়ে এসব বাস্তবায়নে সকলকে আন্তরিক থাকতে হবে।
তিনি আরো বলেন, অতীতে হবিগঞ্জ পৌরসভার অব্যবস্থাপনার কারণে শহরে বৃদ্ধি পেয়েছে অবৈধ টমটম। কাগজপত্রবিহীন এসব টমটমের ব্যাপারে ব্যবস্থা নিয়ে শহরবাসীকে যানজট থেকে মুক্তি দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন তিনি। জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে সভায় হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম-পিপিএম), বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিকায়ক এম জাহিদুর রশিদসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com