বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

পৌর যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত ॥ ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে যুবলীগ ঐক্যবদ্ধ- আতাউর রহমান সেলিম

  • আপডেট টাইম সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম বলেছেন, প্রতিষ্ঠালগ্ন থেকে অধ্যাবদি পর্যন্ত আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে কাজ করে আসছে যুবলীগ। তারই ধারাবাহিকতায় হবিগঞ্জ জেলার প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে যুবলীগ অত্যন্ত সুসংগঠিত। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে প্রতিহত করতে যুবলীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গতকাল রবিবার বিকেলে হবিগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে পৌর যুবলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
পৌর যুবলীগের সভাপতি শফিকুজ্জামান হিরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ তাজের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি সজল রায়, শওকত আকবর সোহেল, এসএম আব্দুর রউফ মাসুক, গৌতম কুমার রায়, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান শামীম, বিপ্লব রায় চৌধুরী, মোতাহের হোসেন রিজু, সাংগঠনিক সম্পাদক শেখ উম্মেদ আলী শামীম, ফেরদৌস আহমেদ, সম্পাদক মন্ডলীর সদস্য মোজাম্মেল হক শাহীন, শাহ আলম সিদ্দিক, মোঃ বদরুল আলম, মঈন উদ্দিন চৌধুরী সুমন, তাজ উদ্দিন তাজ, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, আব্দুর রকিব রনি, আবু সুফিয়ান, ইকবাল হোসেন খান, ফয়জুর রহমান রবিন, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মমিনুর রহমান সজিব, বানিয়াচং উপজেলা যুবলীগের সহ-সভাপতি শাহেব আলী, নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ গুল আহমেদ কাজল, বাহুবল উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ তারা মিয়া, নবীগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ফজল আহমেদ চৌধুরী, দেলোয়ার হোসেন খান, জুয়েলুর রহমান ও সজল খান।
সভার শুরুতেই জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীমের মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com