বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

লাখাইয়ে ৮ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় ৮ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে ৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কাজের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গতকাল শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তিনি এই উন্নয়ন প্রকল্পগুলোর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসব প্রকল্পের বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল আধিদপ্তর (এলজিইডি) ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এমপি আবু জাহির মুসলিমা ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ে পৃথক সুধী এবং শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
এ সময় লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুলসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এলজিইডি’র লাখাই উপজেলার ভারপ্রাপ্ত প্রকৌশলী ওবায়দুল বাশার জানান, প্রকল্পগুলোর মধ্যে রয়েছে-৯০ লাখ টাকা ব্যয়ে মুসলিমা ইউসুফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় তলা ভবন, লালচান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ৩ তলা ভবন, ১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ফুল বাড়িয়া মাদ্রাসা ভবন, ২ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে কৃষ্ণপুর কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের ৪ তলা ভবন ও ১ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ফুলবাড়িয়া মাদ্রাসা থেকে ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা।
সুধী সমাবেশে বিএনপি সরকারের আমলে ব্যাপক দুর্নীতির সমালোচনা করে এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ জনবান্ধব সরকার। এই সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষিসহ সকল ক্ষেত্রেই ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আমরা দুর্নীতিতে বিশ^াসী না। ইতোমধ্যে অবহেলিত লাখাইকে আমরা উন্নয়নের ¯্রােতে যুক্ত করেছি। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এ সময় উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকল শ্রেণি-পেশার লোকজনকে আন্তরিক থাকার অহবান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com