বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে ডুবাই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

  • আপডেট টাইম শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮৫৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চিচিরকোট গ্রামের দুবাই প্রবাসী সাইফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, প্রবাসে থাকা সাইফুল ইসলামের স্ত্রী সন্তানেরা প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। রাত ২ টার দিকে ৭/৮ জনের একদল ডাকাত বসতঘরের গ্রীল কেটে এবং দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ডাকাত দলের সদস্যরা প্রবাসীর ছেলে নজরুল ইসলামসহ পরিবারের লোকজনকে বেঁধে মারধর করে লুটপাট চালায়। ডাকাতদলের সদস্যরা নগদ টাকা, স্বর্ণালংকার ও ঘরে থাকা মুল্যবান জিনিষপত্রসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামল লুট করে নিয়ে যায়। প্রবাসীর ছেলে নজরুল ইসলামসহ আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে শুক্রবার সকালে কামাইছড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মহরম হোসেন ও ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বশির ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বশির বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে এলাকায় আরও কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় একাধিকবার এ নিয়ে আলোচনা করার পরও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com