বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

পইলে কিশোরীকে অপহরণের অভিযোগে এক যুবক আটক

  • আপডেট টাইম শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পৈল থেকে রুনা আক্তার (১৭) নামে এক কিশোরীকে অপহরণের অভিযোগে আলখাছ আহমেদ (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে ওই গ্রামের হিরা মিয়ার পুত্র। গতকাল শুক্রবার ভোরে সদর থানার এসআই আবু নাঈমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে আটক করে। এ সময় একই কক্ষ থেকে অপহৃতা রুনাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই কিশোরীর পিতা মকসুদ আলী বাদী হবিগঞ্জ সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
জানা যায়, আলখাছ আহমেদ ইতিপূর্বে ৪ টি বিয়ে করেছে। প্রায়ই সে রুনাকে একা পেয়ে বিয়ের প্রস্তাব দিত। রুনা বিয়ের প্রস্তাব প্রত্যাখান করলে সে ক্ষিপ্ত হয়ে উঠে। গত ১ লা সেপ্টেম্বর সকালে রুনাকে অপহরণ করে নিয়ে যায় আলখাছ ও তার সহযোগীরা। বিষয়টি পুলিশকে জানালে, পুলিশ রুনাকে উদ্ধারের জন্য তৎপর হয়ে উঠে।
এদিকে, আটক আলখাছ জানায় রুনাকে সে অপহরণ করেনি। প্রেমের টানে রুনা তার হাত ধরে সংসার বাধাঁর স্বপ্ন নিয়ে আদালতের মাধ্যমে এফিডেভিট করে বিয়ের পর সংসার শুরু করে। কিন্তু রুনার পরিবার এ বিয়ে মানতে না পারায় আলখাছের বিরুদ্ধে অপহরনের মামলা দায়ের করে। এ ব্যাপারে সদর থানার এসআই আবু নাঈম জানান, মামলার প্রেক্ষিতে আলখাছকে আদালতে প্রেরণ করা হবে। এবং রুনার থানার হেফাজতে আছে কাল (আজ) শনিবার তার ডাক্তারী পরীক্ষা শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com