মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে অগ্নিকান্ডে ২টি দোকান ভস্মিভূত ॥ ক্ষতি ৩৫ লাখ টাকা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০১৪
  • ৬৪০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর বাজারে অগ্নিকান্ডে ২টি দোকান ভস্মিভূত হয়েছে। গত রোববার দিবাগত রাত ১টায় উপজেলা সদর বাজারে ঝুটন ভৌমিকের জয়গুরু ভান্ডার ও সুভাষ পালের মনিমুক্তা ষ্টোর নামে দু’টি দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সুভাষ পাল জানান, তার মনিমুক্তা ষ্টোরে নগদ ১ লাখ ৭০ হাজার টাকাসহ প্রায় ১৫লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয় এবং ঝুটন ভৌমিকের জয়গুরু ভান্ডারের প্রায় ২০লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানায়। অগ্নিকান্ডের খবর পেয়ে মাধবপুর দমকল বাহিনীর লোকজন স্থানীয় জনতা ও পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনে। পুলিশ জানায়, জয়গুরু ভান্ডারের ধুপ বাতির আগুন থেকে এ অগ্নিকান্ডের সৃষ্টি হয়েছে বলে তাদের ধারণা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com