শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লন্ডনে লাখাই উপজেলা এসোসিয়েশন ইউকের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮৩৮ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ “দেশের টানে কাছে থাকি” এই শ্লোগানকে ধারন করে গত ২৬ শে আগষ্ট সোমবার লন্ডনে মাইক্রো বিজনেস সেন্টার হলে হবিগঞ্জের লাখাই উপজেলা এসোসিয়েশন ইউকে এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী, সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শিমুল চৌধুরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক গোপেশ চন্দ্র দেবের প্রানবন্ত পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাখাইর কৃতি সন্তান, জনাব মোখলেসুর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, সৈয়দ মোস্তাফিজুর রহমান, মালু মিয়া, নাসির মিয়া, এম এ আউয়াল, জিয়াউর রহমান জিয়া, এনামুল মজিদ মামুন, আফজাল চৌধুরী, হালিম, মশিউর রহমান চৌধুরী, ফকরুল আলম, রওনক হোসাইন, এস এ চৌধুরী রনি, ইউসুপ মিয়া, সাদ্দাম হোসাইন, তুহিন খান, শাহীন আহমেদ, তুহিন আহমেদ, মাহদি হাসান চৌধুরী, দিলদার আলী, ফাহিম আলী।এছাড়াও বৃহত্তর হবিগঞ্জ কমিউনিটির বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন ওমর ফারুক আনসারী, এম এ আজিজ, ইঞ্জিনিয়ার এম এ মোমিন চৌধুরী বুলবুল, ব্রিটিশ সিভিল সার্ভেন্ট তাহির আলী, কথা সাহিত্যিক ড. মুকিদ চৌধুরী, তুহিন চৌধুরী, নজরুল ইসলাম, সৈয়দ মোস্তাক আহমেদ, বাকি বিল্লাহ জালাল, আলমগীর চৌধুরী, এ রহমান অলি, জালাল আহমেদ, কাজী আকমল, কামাল চৌধুরী, মোঃ আঙ্গুর মিয়া, মশিউর রহমান, আব্দুল মালেক, আদিত্য খান সাদী, খায়ের আহমেদ, বিপ্লব পাল, রব দেওয়ান মোর্শেদ, খায়রুজ্জমান জাহাঙ্গীর, আলামিন মিয়া, শাহ রাসেল, পাপ্পু, অমিত, আফজাল খান, ওমর ফোরকান সাইদ, মোঃ মিন্টু, নিয়ামুল হক মাক্সিম, সাইফুল ইসলাম হেলাল প্রমুখ।অনুষ্ঠানে বিভিন্ন রকমের পিঠা, মিষ্টান্ন সহ রকমারী খাবার পরিবেশন করা হয়। বক্তারা বলেন লাখাইর অনেক কৃতি সন্তান রয়েছেন যাহারা দেশ বিদেশে অনেক ক্ষেত্রে অবদান রেখে চলেছেন, আত্যাত্বিক সাধক শেখ ভানুর জন্ম এই লাখাই, কথিত আছে বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের সাথে লাখাইর দত্ত পরিবারের সাথে ঘনিষ্ট যোগাযোগ ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় শিক্ষকের বাড়ীও লাখাই। লাখাই এখন অনেক সুন্দর এলাকায় পরিনত হয়েছে, ভবিষ্যতে লাখাই পর্যটন নগরিতে পরিনত হউক সবাই এ আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানের লাখাইর পক্ষে মোখলেসুর রহমান চৌধুরী লাখাইর উন্নয়নে দল মতনির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে বিপুল সংখ্যক হবিগঞ্জবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com