বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জে সিরিজ বোমা হামলা মামলায় ৪ জনের সাক্ষ্যগ্রহণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০১৪
  • ৬৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের ৫টি স্থানে ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ৫ মামলার ৩টিতে ৭ আসামীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ৪ সাক্ষী। গতকাল সোমবার বেলা ১টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. হাসানুল ইসলামের আদালতে ৭ আসামীর মধ্যে ৫ আসামীর উপস্থিতিতে সাক্ষীরা সাক্ষ্য দেন। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হবিগঞ্জ কারাগার থেকে জেএমবির আইটি সেক্টরের সাবেক প্রধান এ এইচ এম শামীম, আজিজুল ইসলাম গাজী ওরফে আজিজ, হাফেজ হুজাইফা ওরফে ওবাইদুল্লাহ, বেলাল হোসেন ওরফে তামীম ও সালাউদ্দিন আহমেদকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ৫টি মামলার মধ্যে সাক্ষী রহমত মিয়া ও সাদেক মিয়া হবিগঞ্জ সদর থানার ২০০৫ সনের ৬নং মামলায়, আব্দুর রাজ্জাক ৭নং মামলায় এবং লাল মিয়া ৮নং মামলায় সাক্ষী দেন। এদিকে, আসামী সালাউদ্দিন আহমেদ সিরিজ বোমা হামলার ৬ মাস পূর্ব থেকে কারাগারে ছিলেন বলে উল্লেখ করে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তা না-মঞ্জুর করেন। আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অতিরিক্ত সরকারী কৌসুলী অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক এবং আসামী পক্ষে অ্যাডভোকেট সফিকুর রহমান চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com