বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাস টার্মিনাল এলাকায় উচ্ছেদকৃত জমি আবারো দখলে নিচ্ছে প্রভাবশারীরা

  • আপডেট টাইম সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কোর্র্ট স্টেশন বাইপাস সড়কের সরকারী জায়গা উচ্ছেদ হবার পরও তা আবারো চলে যাচ্ছে প্রভাবশালীদের দখলে। তারা ছোট ছোট অস্থায়ী স্থাপনা তৈরি করে ভাড়া ও ব্যবসা পরিচালনা করে আসছে। ফলে যানজট সৃষ্টিসহ সরকার মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ ও প্রভাবশালীদের মাঝে ভাড়া নিয়ে সংঘর্ষ ঘটছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশের ন্যায় জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথের অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে শহরের বিভিন্ন সরকারী জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। কিন্তু কিছুদিন না যেতেই দখলদাররা আবারোও এসব জায়গা দখল করে স্থাপনা তৈরি করছে। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায় কোর্ট স্টেশন ও বাস টার্মিনাল এলাকায় উচ্ছেদকৃত জায়গায় প্রভাবশালীরা স্থাপনা তৈরি করে ব্যবসা শুরু করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন, ‘সরকার যতবার ভাঙ্গবে ততবারই আমরা গড়ব। কারন আমাদের জায়গা ভাঙ্গার পর কেউ তো আর দখল করতে পারবে না। তা আমাদেরই থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com