বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

টঙ্গিরঘাটে হাজার হাজার মানুষের উপস্থিতিতে নৌকা বাইছ অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শহরতলীর টঙ্গিরঘাট রামনগরে অনুষ্ঠিত হয়েছে প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। টঙ্গিরঘাট রামনগর গ্রামবাসির উদ্যোগে প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতাটি গতকাল অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির সভাপতি উত্তম রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল মুকিত, লস্করপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুর রহমান হিরু, ৩নং তেঘরিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আনু মিয়া, পইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সাহেব আলী, লন্ডন প্রবাসি আলহাজ্ব রুবেল মিয়া, রামনগর গ্রামের মোঃ সেবলু মিয়া ও নৌকা বাইচ কমিটির সাধারণ সম্পাদক শেখ জামাল প্রমুখ। উপস্থাপনায় ছিলেন জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মহিবুল হাসান তালুকদার কাউছার। প্রধান অতিথি মোতাচ্ছিরুল ইসলাম বলেন, হাওর-বাউরের জেলা হবিগঞ্জ। প্রাচীনকাল থেকে এ এলাকায় নৌকাবাইচ প্রতিযোগিতা হয়ে আসছে। কালের বিবর্তনে নৌকাবাইচ প্রতিযোগিতা যাতে হারিয়ে না যায়, সে জন্য প্রতি বছর আয়োজকদেরকে এ ধরনের নৌকা বাইচের আয়োজন করার জন্য অনুরোধ জানান।
প্রতিযোগিতায় ৪ টি দল অংশগ্রহণ করে। চ্যাম্পিয়ান দল টঙ্গিরঘাটের আলহাজ মিয়াকে ১টি ফ্রিজ এবং রানার্সাপ দল পইলের আইয়ুব আলীকে ২১ ইঞ্চি এলইডি টিভি উপহার দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com