শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শহরের চৌধুরী বাজার সার্বজনীয় পুজা মন্ডপে চুরি মালামাল উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নায়েবের পুকুর পাড়ে অবস্থিত চৌধুরী বাজার সার্বজনীয় পুজা মন্ডপে চুরি মালামাল উদ্ধার করা করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে ওই পূজা মন্ডপে মন্দিরে ভেতরে চোরেরা প্রবেশ করে ৩টি কাসা-পিতল, তালাসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ মন্ডপে গিয়ে মালামাল এলোমেলো অবস্থায় ফেলা দেখতে পান। এ বিষয়টি হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশকে অবগত করেন। অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম, সদর থানার ওসি মাসুক আলী, ওসি তদন্ত জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম হবিগঞ্জ শহরের সকল ভাঙ্গারীর দোকানে অভিযান পরিচালনা করার জন্য পুলিশকে নির্দেশ দেন। এরপর পুলিশ শহরের সকল ভাঙ্গীর দোকানে তল্লাসী চালায়। রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলামের নেতৃত্বে ওসি তদন্ত জিয়াউর রহমানসহ একদল পুলিশ কামড়াপুর বাইপাস সড়কের আনোয়ারপুর এলাকার আরজু মিয়ার ভাঙ্গারীর দোকানে অভিযান চালিয়ে মালামালগুলো উদ্ধার করা হয়। এ সময় পুলিশ অন্য স্থানে থেকে চুরি হওয়া ৩টি পানির পাম্পও উদ্ধার করে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম জানান, চৌধুরী বাজার সার্বজনীয় পুজা মন্ডপে চুরি হওয়া ৩টি কাসা-পিতল, ১টি তালাসহ অন্যান্য চুরি হওয়া মালামালগুলো আনোয়ারপুর এলাকার আরজু মিয়ার ভাঙ্গারীর দোকান থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও এ সময় তার দোকান থেকে আরো ৩টি চুরি হওয়া পানি পাম্পও উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com