বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে উচ্ছেদকৃত ভূমি পুনরায় দখল ॥ ভাড়া নিয়ে সংঘর্ষ

  • আপডেট টাইম শনিবার, ৩১ আগস্ট, ২০১৯
  • ৭৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে সরকারের উচ্ছেদকৃত ভূমি আবারো প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে। এ নিয়ে হাতাহাতির ঘটনা ঘটছে। সম্প্রতি সরকারের নির্দেশে জেলা প্রশাসন ও সড়ক জনপথ বিভাগের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কামড়াপুর বাইপাস থেকে বহুলা পর্যন্ত দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এদিকে উচ্ছেদের কিছুদিন যাবার পর আবারো প্রভাবশালীরা উচ্ছেদকৃত স্থানে ছাপটা ঘর ও বিভিন্ন ছাউনি দিয়ে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে দখলে নিয়েছে। এসব স্থাপনা কেউ ভাড়া দিচ্ছে, আবার কেউ কেউ নিজেরাই ব্যবসা করছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে নতুন বাস টার্মিনাল এলাকায় মোহনপুরের জহুর আলীর পুত্র পারভেজ মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে সরকারি জায়গার ভাড়া না দেয়ায় ওই এলাকার আকাশ মিয়া ও তার পুত্র হোসাইন মিয়া গংদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পারভেজসহ ৫ জন আহত হয়। খবর পেয়ে সদর থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়রা জানান, সরকার অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবারো সরকারী জায়গায় আকাশ উদ্দিন ঘর নির্মাণ করে পারভেজকে ভাড়া দিয়ে আসছে। গতকাল ওই সময় পারভেজ ভাড়া দিতে অপারগত প্রকাশ করলে দু’পক্ষের মাঝে সংঘর্ষ হয়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িছে পড়ে এবং বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com