মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জে ২ সেপ্টেম্বর পতাকা উৎসব জেলা প্রশাসকের উদ্যোগে সব শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া হবে জাতীয় পতাকা

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯
  • ৭৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পতাকার সঠিক মাপ নিয়ন্ত্রণ ও শিক্ষার্থীদের মনে পতাকার সম্মানবোধ জাগ্রত করার লক্ষ্যে আগামী ২ সেপ্টেম্বর হবিগঞ্জে উদযাপিত হচ্ছে পতাকা উৎসব। এ ব্যতিক্রমি উদ্যোগ গ্রহণ করেছে হবিগঞ্জ জেলা প্রশাসন। এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, এখনও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দায়সারাভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর সঠিক মাপ ও যথাযথ সম্মানের ব্যাপারে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ধারণা নেই। অথচ আমাদের একটি পতাকা বিধি আছে। তা অনেক সময়ই মানা হয়না। সঠিকভাবে পতাকা ব্যবহার করা হয়না। সঠিক মর্যাদা দেয়া হয়না। তাই আমরা মহান জাতীয় পতাকার গুরুত্ব ও সম্মানবোধের বিষয়টি শিক্ষার্থীদের মনে স্থান করে দিতে চাই। আমরা এ উৎসবের মাধ্যমে জেলার সকল শিক্ষক ও শিক্ষার্থীদের এক জায়গায় নিয়ে আসতে চাই। যেখানে এ ব্যাপারে সঠিক দিক নির্দেশনা প্রদান করা হবে। আগামী ২ সেপ্টেম্বর এ উৎসব অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মো. জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তারসহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিসহ জেলা পর্যায়ের উর্ধতন কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জেলার ৯টি উপজেলার ১ হাজার ৫শ’ শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে উৎসবের উদ্বোধন করা হবে। এর আওতায় প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজগুলোকে অন্তর্ভূক্ত করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com