মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

সরকারি ধান সংগ্রহে অনিয়ম বরদাশত করা হবে না-এমপি মিলাদ গাজী

  • আপডেট টাইম সোমবার, ২৬ আগস্ট, ২০১৯
  • ৮৮৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি বলেছেন, সরকারি ভাবে ধান সংগ্রহের ক্ষেত্রে কোনো রকম অনিয়ম বরদাশত করা হবে না। কৃষকদের হয়রানি করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। রবিবার (২৫ আগস্ট) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা খাদ্য গোদামে ধান ও চাল সংগ্রহ অভিযান পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সংসদ সদস্য এসব কথা বলেন।
সংসদ সদস্য আরো বলেন, ভালো মানের চাল আর ধান নিতে হবে। সরকার কৃষকদের ধানের ন্যায্য মূল্য দিতে সংগ্রহ মূল্য ধায্য করেছে। চাষিদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। অনেক প্রকৃত কৃষক যারা প্রথম তালিকার অন্তভুক্ত হয়নি তাদের হতাশ হওয়ার কিছু নেই পর্যায়ক্রমে সকল কৃষকের ধান নেয়া হবে।
এ সময় অন্যানের মধ্যে নবীগঞ্জ উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দাল করিম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আমিনুর রহমান সুমন, নবীগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ফজল চৌধুরী,পৌর কাউন্সিলর জাকির হোসেন, জাহেদ চৌধুরী, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম, নবীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গৌরাপদ দে, নবীগঞ্জ উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা অলক বৈষ্ণসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com