বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে বিয়ের অনুষ্ঠান থেকে সাঁজাপ্রাপ্ত নারী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২৪ আগস্ট, ২০১৯
  • ৭২৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের সাজাপ্রাপ্ত এক নারীকে বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নারীর নাম ফেরদৌসি রানা (২৬)। তিনি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের রায়পুর গ্রামের মোঃ আশিক মিয়ার কন্যা। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে আউশকান্দি বাজার সংলগ্ন মহাসড়কের পার্শ্বে রহমান কমিউনিটি সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আদালতে দায়ের করা একটি মামলায় ফেরদৌসি রানাকে ২ মাসের সাজা দেন বিজ্ঞ বিচারক। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল শুক্রবার উল্লেখিত কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠানে তিনি অংশ নেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম, এসআই ফিরুজ ও এসআই নাজমুল ইসলাম একদল পুলিশ নিয়ে তাকে ওই স্থান থেকে গ্রেফতার করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com