শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

হবিগঞ্জ জজ কোর্টের প্রধান ফটকের রাস্তার বেহাল দশা

  • আপডেট টাইম বুধবার, ২১ আগস্ট, ২০১৯
  • ৬৪৬ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জজ কোর্টের প্রধান ফটকের রাস্তায় বেহাল দশায় পরিণত হয়েছে। ‘দেখে মনে হয় এ যেন, রাস্তা নয় জলাশয়’। প্রতিদিন শহরের বেবিস্ট্যোন্ড থেকে ঘাটিয়া বাজার থেকে ওই রাস্তা দিয়ে বিচারক, আইনজীবি, পুলিশ, সরকারী কর্মকর্তা ও কলেজের শিক্ষার্থীরা সহ শত শত লোক বিভিন্ন যানবাহনে চলাচল করছে। আর এখানে এসেই কোন না কোন দূর্ঘটনার শিকার হচ্ছেন। গত ১ বছর আগে এ রাস্তাটি সংস্কার করা হলেও কিছুদিন যেতে না যেতেই এ রাস্তাটির প্রায় ২ কিলোমিটার জুড়ে ভেঙ্গে কানা-কন্দে পরিনত হয়েছে। আইনজীবি আঙ্গুর আলী ও কামাল উদ্দিন সেলিম জানান, এ দেশটি চোরে ভরা, না হলে সরকার কোটি-কোটি টাকা খরচ করে তা সংস্কার করেছিল। কিন্তু রাস্তায় চেপের উপর লেপ দিয়ে কতিপয় ঠিকাদাররা সংশ্লিষ্ট প্রকৌশলীকে ম্যানেজ করে কাজের বিল তুলে নেয়। যার ফলে রাস্তায় এ বেহাল দশা হচ্ছে। গতকাল মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, জজ কোর্টের প্রধান ফটকের সামনে বিশাল বড় গর্ত এ ছাড়া বেবিস্ট্যান্ড এলাকা থেকে শুরু করে বৃন্দাবন কলেজ, রাজনগর মহিলা কলেজ থেকে, পিটিআই রোড, ঘাটিয়া বাজারসহ ভিবিন্ন এলাকা ভেঙ্গে গর্ত সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই এসব গর্ভে হাটু পানি লেগে থাকে আর এ কারনে জনসাধারনের চলাচলে ব্যঘাত লেগেই থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com