শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

নবীগঞ্জে শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রস্তুতি সভা

  • আপডেট টাইম বুধবার, ২১ আগস্ট, ২০১৯
  • ৫৪১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে প্রস্তুতি সভা আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার নবীগঞ্জ শহরের শ্রী শ্রী গোবিন্দ জিউর আখড়ায় নবীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাবুল চন্দ্র দাশের সভাপতিত্বে সভা পরিচালনা করেন পৌর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রী বিভু আচার্য্য। সভায় বক্তব্য রাখেন মিনাল কান্তি রায় মিনু, হরে কৃষ্ণ চক্রবর্ত্তী, মতি লাল আচার্য্য, রতন মহালদার, বিষ্ণু আচার্য্য, সমীরন চক্রবর্ত্তী, বিজয় দেব, গোপাল চক্রবর্ত্তী, নিশি সুত্রধর, ফুলন সুত্রধর, জয়ন্ত দাশ প্রমূখ। সভায় নেতৃবৃন্দরা আগামী ২৩ই আগস্ট শুক্রবার শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সকল সনাতন ধর্মালম্বীদের সকাল ৭ ঘটিকায় শ্রী শ্রী গোবিন্দ জিউর আখড়ায় উপস্থিত থেকে র‌্যালী ও অনুষ্ঠান সফল ও স্বার্থক করার আহবান জানান। সভার পরিশেষে পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কর্ণমনি দাশের আশু-রোগ মুক্তি কামনায় প্রার্থনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com