রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

আজমিরীগঞ্জে ভ্রাম্যমান আদালত ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ২১ আগস্ট, ২০১৯
  • ৬৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খন্দকার নেতৃত্বে আজমিরীগঞ্জ বাজারে গত ২০ আগস্ট বিকাল ৪ ঘটিকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ব্যবসায়ীরা মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্য সামগ্রী বিক্রি, ও দোকানে মূল্য তালিকা না থাকার কারনে জরিমানা আরোপ করা হয়। অভিযানকালে হাবিবুর রহমানের হোটেল রেষ্টুরেন্টকে ২ হাজার, সোহেল মিয়ার হোটেল রেষ্টুরেন্টকে ১ হাজার পাঁচশত, বিকাশ মোদকের মুদি দোকানকে ২ হাজার পাঁচশত ও শামছুল হক মিয়ার মুদি দোকানকে ৮ হাজার টাকাসহ মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রসিকিউটিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আমজাদ হোসেন ও পেশকার হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর নূর। অভিযানকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন আজমিরীগঞ্জ থানার এসআই হেলাল উদ্দিন ও একদল পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com