বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ে ঈদগাহের টাকা নিয়ে বিরোধ ॥ প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত ॥ আটক ৬

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯
  • ৬২৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে ঈদগাহের গচ্ছিত টাকা রাখা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। ঘটনাটি ঘটেছে ঈদের দিন গত সোমবার বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার মন্দরী গ্রামের ঈদগাহের টাকা গচ্ছিত রাখা নিয়ে ঈদগাহে সাবেক ইউপি সদস্য সোলায়মান মিয়া ও নিয়ামত উল্লাহর মাঝে কথা কাটাকাটি হয়। ঈদের জামাত শেষে বাড়ি ফেরার পথে নিয়ামত উল্লাহর পক্ষের লোকজন সোলায়মান মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় তাকে রক্ষা করতে গেলে আরও অন্তত ১০ জন আহত হন। ঘটনার পরপরই ওসি রাশেদ মোবারক এর নেতৃত্বে ওই গ্রামে অভিযান চালিয়ে মন্দরী গ্রামের নবু মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (৪৫), মোবারক মিয়া (৩২), জামান উল্বার ছেলে সোলেমান মিয়া (৫০), সোলেমান মিয়ার ছেলে পলাশ মিয়া (২০), সিরাজ মিয়ার ছেলে আক্তার মিয়া (২০) এবং সফিক মিয়ার ছেলে রুবেল মিয়া (২২) কে আটক করা হয়। এদিকে গুরুতর আহত অবস্থায় সোলায়মানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার তিনি মারা যান। গতকাল নিহত সোলায়মান মিয়ার দাফন কাজ সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com