মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

এমপি আবু জাহিরকে মিশিগানে বসবাসরত হবিগঞ্জবাসীর সংবর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ৩১ জুলাই, ২০১৯
  • ৭৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনের এমপি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরকে সংবর্ধনা প্রদান করেছেন যুক্তরাজ্যের মিশিগানে বসবাসরত হবিগঞ্জবাসী। গতকাল স্থানীয় একটি কনফারেন্স হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। ড. ওয়াহিদ মিয়ার সভাপতিত্বে ও ফয়সল চৌধুরীর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন অজিত কুমার দাশ, আমেরিকা প্রবাসী সাংবাদিক চিন্ময় আচার্য্য, আলী আকবর, রেজা, তুহিন, কামাল, ফুল মিয়া, বাপ্পী, ফরহাদ আহমেদ, লুৎফুর রহমান শেলু, সুফী প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্ব অ্যাডভোকেট আবু জাহির এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জকেও আমরা সকল ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাচ্ছি। বর্তমানে পরিচ্ছন্ন ও জলাবদ্ধতা মুক্ত হবিগঞ্জ গড়ার কাজ চলছে। প্রবাসীরাও যদি পর্যাপ্ত জায়গা রেখে হবিগঞ্জ শহরে বাড়ি নির্মাণ করেন তাহলে অন্যান্যরা এ ব্যাপারে উদ্বুদ্ধ হবেন। এ সময় তিনি শহরের জলাবদ্ধতা নিরসনে প্রবাসীতের আন্তরিকতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com