বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে ছাত্রীকে উত্যক্ত করার দায়ে যুবক আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৯
  • ৭৫৩ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ে মাদ্রাসা শিক্ষার্থীকে উত্যক্ত করার দায়ে মোঃ সুমন মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে একই এলাকার ডাইকের বাসিন্দা মোঃ জিনু মিয়ার পুত্র।
জানা যায়, আজমিরীগঞ্জের কাকাইলছেওয়ে মমচাঁন ভূঁইয়া আদর্শ দাখিল মাদ্রাসার এক শিক্ষার্থীকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে প্রায়ই উত্যক্ত করে আসছিল মোঃ সুমন মিয়া (২২) নামে যুবক। কিন্তু ওই শিক্ষার্থী প্রথমে নিজের মান সম্মানের ভয়ে কাউকে কিছু বলেনি। এতে ওই যুবকের বখাটেপনা দিন দিন বেড়েই চলছিল।
এদিকে রবিবার ২৮ জুলাই সকালে মাদ্রাসায় যাওয়ার পথে আবারও সুমন তার পথরোধ করে উত্যক্ত করা শুরু করে। পরে ওই ছাত্রী মাদ্রাসায় গিয়ে কর্তৃপক্ষকে জানালে তারা বিষয়টি পুলিশকে অবগত করেন।
পরে বিকেল সাড়ে ৫ টার দিকে আজমিরীগঞ্জ থানার এস.আই জাহাঙ্গীরের নেতৃত্বে একদল পুলিশ কাকাইলছেও থেকে সুমনকে আটক করে।
এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ পেয়ে সুমনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com