মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জ পৌরসভায় ৭ দিন ধরে ঝুলছে তালা ॥ বাড়ছে দুর্ভোগ

  • আপডেট টাইম রবিবার, ২১ জুলাই, ২০১৯
  • ৭০৭ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ পৌরসভায় গত সাত দিন ধরে দাপ্তরিক ও সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। পৌরসভা কার্যালয়ে ঝুলছে তালা। ফলে ভোগান্তিতে পড়েছেন পৌরসভার বাসিন্দারা। পৌরসভার কার্যক্রম বন্ধ রেখে গত ১৪ জুলাই রবিবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। তাদের একটাই দাবি, রাষ্ট্রীয় কোষাগার থেকে পেনশনসহ বেতন-ভাতা দিতে হবে। এ অবস্থায় পৌরসভায় এসেও সেবা গ্রহীতারা এসে ফিরে যাচ্ছেন। দিনের পর দিন পৌরসভা বন্ধ থাকায় নাগরিকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতাসহ অন্যান্য দাবিতে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের ঢাকায় একটানা অবস্থান কর্মসূচির কারণে সারা দেশের ন্যায় নবীগঞ্জ পৌরসভায় তালা দেয়া হয়েছে।
এছাড়া মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের প্রতিটি কক্ষেও ঝুলছে তালা। পৌর কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলনে থাকার কারণে ময়লা-আবর্জনা রাস্তায় পড়ে আছে। ফলে দুর্গন্ধে শহরের পরিবেশ বিপন্ন হয়ে পড়েছে। পৌরসভা ভবনের বাইরে ময়লা-আবর্জনা পরিষ্কার করার গাড়িগুলো দাঁড় করিয়ে রাখা হয়েছে। অনেক এলাকায় ড্রেন পরিষ্কার না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বন্ধ হয়ে পড়ে আছে সড়ক নির্মাণ ও সংস্কার কাজ। চাকরি, জমির খাজনা, লাইসেন্স, টীকাদান, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সন্তানের জন্মসনদসহ বিভিন্ন সনদ এবং পৌরসেবা থেকে বঞ্চিত হয়ে আছেন পৌরসভার নাগরিক। এমনকি গত ১৪ জুলাই রবিবার থেকে রাতে শহরের সড়কবাতিও বন্ধ রয়েছে বলে নাগরিকরা অভিযোগ করছেন। এতে শহরে ভুতুরে পরিবেশের সৃষ্টি হয়েছে।
পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন নবীগঞ্জ শাখার সভাপতি শহিদুল হক জানান, দাবি আদায়ে আমরা সরকারকে আগেই জানিয়েছি। কিন্তু কোন কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আমরা বাধ্য হয়ে ঢাকায় অবস্থান নিয়েছি। কেন্দ্রীয় সভাপতি আব্দুল আলীমের নেতৃত্বে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
নবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার বলেন, পৌর কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শাস্তি দেয় সরকার, আর বেতন দেয় পৌরসভা। এভাবে চলতে পারে না। তার দাবি, সরকারি কর্মচারী হয়েও তারা আর্থিক, সামাজিক নিরাত্তাহীনতায় ভুগছেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতাসহ পেনশন চালু না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। নাগরিকরা আন্দোলনের পাশাপাশি জরুরী নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com